রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে ইছামতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে বিশেষ অভিযান চালানো হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান এর নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধি ও ভূমি অফিসের কর্মকর্তারা অভিযান চালিয়ে বালি উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইছামতী নদীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বালি উত্তোলন করছে একটি মহল। এ নিয়ে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিবাদ জানালে প্রশাসন অভিযান পরিচালনা করেন।
ফাহিম/ এনএএন টিভি
