রেললাইনে বসে ফ্রি ফায়ার গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে ২ কিশোরের মৃত্যু

কানে হেডফোন লাগিয়ে জামালপুরের মেলান্দহে রেল লাইনের ওপর বসে মোবাইল ফোনে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

মেলান্দহের রুকনাই এলাকায় সোমবার দুপুরে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

জামালপুর জিআরপি থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহত দুই কিশোর সম্পর্কে চাচাতো ভাই। তারা দুজন রেল লাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে গেমস খেলছিলেন। এ অবস্থায় ট্রেন এসে পড়ায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- পূর্ব রোকনাই গ্রামের শাহিদ মিয়ার ছেলে মজিবুর রহমান ও শাহাবুদ্দিন মাক্কুর ছেলে শাকিল মিয়া।

তাদের বন্ধু জুনায়েদ আহমেদ বলেন, তারা দুজনেই সকালে চাদর মুড়ি দিয়ে রেললাইনে বসে ফ্রি ফায়ার গেম খেলছিলেন। কানে দুজনেরই হেডফোন ছিল। ওই সময় কয়েকজন লাইন থেকে তাদের উঠে যেতে বলেছিলেন কিন্তু তারা শোনেননি। ট্রেন অনেক হুইসেল দিলেও তারা শোনেননি।

 

আরও পড়ুন :

এনএএন টিভি