রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে নারীর ‘আত্মহত্যা’

রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যার অভিযোগ উঠেছে।

নিহত নারীর নাম হামিদা বেগম (৩২)।

বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা  ক্যাম্পে পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।

নিহত হামিদা বেগম (৩২) উখিয়ার কুতুপালং রোহিঙ্গাশিবিরের ক্যাম্প-৭ এর ডি/৫ ব্লকের বাসিন্দা মোহাম্মদ খুইল্লা মিয়ার মেয়ে।

স্থানীয় রোহিঙ্গারা জানান,

পারিবারিক কলহের জের ধরে হামিদা গলায় ফাঁস দিলে তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশকে খবর দেওয়া হলে রোহিঙ্গাক্যাম্পে নিয়োজিত একদল পুলিশ তার লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন,

হামিদার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি