আসন্ন পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির মধ্যেও পোশাক কারখানা সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা ২৭ ও ২৮ জুন খোলা থাকবে।
এগুলো হলো—ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট ব্যাংক শাখা।
বুধবার (২১ জুন) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে,
আসন্ন ঈদুল আজহার আগে তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে কিছু ব্যাংক শাখা খোলা রাখতে হবে।
উক্ত দুই দিন সরকারি ছুটির দিন হওয়ায় সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২৭ ও ২৮ জুন ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (অর্থাৎ বন্দর ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা,
উপশাখা ও বুথগুলো সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে স্থানীয় প্রশাসনসহ বন্দর কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আরও পড়ুন:
- ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড
- জামালপুরের দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী খুন
- রাষ্ট্রপতি হজ পালনে শুক্রবার সৌদি আরব যাচ্ছেন
- সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে: প্রধানমন্ত্রী
- এক লাখ ৮০ হাজার ইয়াবাসহ যুবক আটক টেকনাফে
- আদালত আলেশা মার্টের সব সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন
- সেন্টমার্টিন দ্বীপ বিক্রি করে ক্ষমতায় থাকার ইচ্ছে নেই: প্রধানমন্ত্রী
- কোস্টগার্ড হবে নিজস্ব জনবলে সক্ষম ২০৪১ সালের মধ্যে: প্রধানমন্ত্রী
- নরসিংদীতে জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমকে বিদায়ী সংর্বধনা
