নরসিংদীতে জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমকে বিদায়ী সংর্বধনা

নরসিংদীর রায়পুরা থানার উদ্যোগে জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম এর বদলী উপলক্ষ্যে বিদায়ী সংর্বধনার আয়োজন করা হয়েছে।

ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে আনন্দঘন পরিবেশে সংবর্ধীত প্রধান অতিথি কাজী আশরাফুল আজিমকে ফুল দিয়ে বরণ করে স্বাগত জানিয়ে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

পরে বক্তারা তার সফল কর্মময় বণার্ঢ্য জীবন নিয়ে দীর্ঘক্ষণ আলোকপাত করে তার সুস্বাস্থ্য ও র্দীয়ু কামনা করা হয়।

সকালে নরসিংদীর রায়পুরা থানা প্রাঙ্গনে রায়পুরা থানা অফিসার ইনর্চাজ আজিজুর রহমান এর সভাপতিত্বে ও ওসি তদন্ত মীর মাহবুব রহমান এর সঞ্চালনায়

বিদায়ী সংর্বধনা অনুষ্ঠানে সংবর্ধীত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম।

এ সময় আরো বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেন,

ক্রাইম এন্ড অপস এর অতিরিক্ত পুলিশ সুপার অর্ণিবান চৌধুরী, একমিন অতিরিক্ত পুলিশ সুপার এম এ এস ফজল ই খোদা, ডি এস বি অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন,

সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ, শিবপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মো: মেজবাহ উদ্দিন,

জেলা সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম (শিক্ষানবীশ), জেলা সহকারী পুলিশ সুপার আফিল আল (শিক্ষানবীশ) প্রমুখ।

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী

আরও পড়ুন:

এনএএন টিভি