মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে নারীদের একটি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪১ জন নারী নিহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।
স্থানীয় সময় মঙ্গলবার ভোরে হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপার উত্তর-পশ্চিমে তামারার ৯০০ জন ধারণ ক্ষমতাসম্পন্ন সেন্ট্রো ফেমেনিনো ডি অ্যাডাপটাসিয়ন সোশ্যাল (সিইএফএসি) কারাগারে কয়েদিদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের পর এক পক্ষ একটি সেলে আগুন ধরিয়ে দেয়।
হন্ডুরাসের জাতীয় পুলিশ তদন্ত সংস্থার মুখপাত্র ইউরি মোরা বলেন,
‘নিহতদের অধিকাংশকেই পুড়িয়ে মারা হয়েছে, আর অন্যদের গুলি করা হয়েছে।’
‘এছাড়া হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন, আরও সাতজনকে একটি রাষ্ট্রীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
হন্ডুরাসের প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো টুইটারে জানান,
‘নারীদের অবিশ্বাস্য এই হত্যাকাণ্ডে তিনি স্তম্ভিত হয়েছেন। এ ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।’
‘এছাড়া হন্ডুরাসের উপনিরাপত্তামন্ত্রী জুলিসা ভিয়ানুয়েভা কারাগারটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সহিংসতা দমনের প্রতিশ্রুতি দিয়েছেন।’
এদিকে, ঘটনার পর কয়েদিদের স্বজনরা প্রিয়জনের খোঁজখবর নিতে কারাগারের বাইরে উপস্থিত হন।
লিগিয়া রদ্রিগেজ নামে এক নারী বলেন,
‘আমার মেয়ের সঙ্গে ভেতরে কী ঘটেছে সে সম্পর্কে কিছুই জানিনা। কারা কর্তৃপক্ষ এখনও আমাদের কিছুই জানায়নি।’
প্রসঙ্গত, হন্ডুরাসে প্রাণঘাতী কারাদাঙ্গার ইতিহাস আছে যা প্রায়ই সংগঠিত অপরাধের সঙ্গে সম্পর্কিত।
২০১৯ সালে দেশটির উত্তরাঞ্চলীয় বন্দর শহর তেলার কারাগারে অপরাধী দলগুলোর সহিংসতায় অন্তত ১৮ জন নিহত হয়েছিল।
- ইউপি মেম্বার হয়েও চা বিক্রি করেন ফরিদা
- ক্যাব দাবি জানিয়েছে চিনির দাম না বাড়ানোর
- ভালুকায় ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব উদ্বোধন
- ১০০ ও ২০০ টাকার নতুন নোট আসছে বাজারে
- নিজের পুরুষাঙ্গ নিজেই কাটলেন প্রবাস ফেরত তরুণ
- অভিনেতা সিজানের বিরুদ্ধে স্ত্রীর মারধরের অভিযোগ
- হজ পালন করতে সৌদি পৌঁছেছেন এক লাখ বাংলাদেশি
- হাতখরচ না দেয়ায় কৃষক বাবার মাথা পাথরে থেঁতলে খুন!
- বিষাক্ত জেলি পুশ করা ১৫’শ কেজি চিংড়ি পুঁতা হলো মাটিতে

Comments are closed.