সেন্টমার্টিন দ্বীপ কারও কাছে বিক্রি করে বা লিজ দিয়ে ক্ষমতায় থাকার ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে কাতার ও সুইজারল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,
‘আমি এই দেশের ক্ষমতায় এসেছি চার চারবার এবং দেশের উন্নতিও করেছি। এমন না যে ক্ষমতায় এসে শুধু ক্ষমতাকে ভোগ করেছি, তা না। আমি নিজে ভোগ করতে আসিনি, দেশের মানুষের সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নতি করেছি।’
শেখ হাসিনা বলেন,
‘যারা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের পুরস্কৃত করেছে, যারা এদেশের গণতন্ত্র হরণ করে গণতন্ত্রের প্রবক্তা সেজেছে, স্বাভাবিকভাবে তারা কখনও এদেশের কল্যাণ চাইবে না।
তারা একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করতে চাইবে। আমাদের দেশের যেসব সচেতন নাগরিক তারা এসবকে গুরুত্ব কেন দেবে।
তারা তো বিচার করবে সাড়ে ১৪ বছর আগে বাংলাদেশ কোথায় ছিল আর এখন কোথায় এসে দাঁড়িয়েছে, আমাদের সার্বিক উন্নতি হয়েছে কী হয়নি,
দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে কী পায়নি, দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে উন্নত হয়েছে কী হয়নি,
মর্যাদা বৃদ্ধি পেয়েছে কী পায়নি। আপনাদের মতো সচেতন নাগরিকরা সেটাই আগে বিবেচনা করবেন।
তিনি আরও বলেন,
‘আমার আত্মবিশ্বাস আছে আমি মানুষের জন্য কাজ করছি। মানুষের যদি পছন্দ হয় আমাকে ভোট দেবে, না হয় না দেবে। ভোট না দিলে আমি থাকব না।’
- ইউপি মেম্বার হয়েও চা বিক্রি করেন ফরিদা
- ১০০ ও ২০০ টাকার নতুন নোট আসছে বাজারে
- হন্ডুরাস কারাগারে দাঙ্গায় অন্তত ৪১ নারী নিহত
- সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে: প্রধানমন্ত্রী
- নিজের পুরুষাঙ্গ নিজেই কাটলেন প্রবাস ফেরত তরুণ
- অভিনেতা সিজানের বিরুদ্ধে স্ত্রীর মারধরের অভিযোগ
- হজ পালন করতে সৌদি পৌঁছেছেন এক লাখ বাংলাদেশি
- হাতখরচ না দেয়ায় কৃষক বাবার মাথা পাথরে থেঁতলে খুন!
