জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মন্টু মিয়া (৫২)নামে এক ব্যবসায়ী খুন হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মন্টু মিয়া শরিফপুর ইউনিয়নের বেড়াপাথালিয়া ফকিরবাড়ীর বাসিন্দা। সে ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,
‘মন্টু মিয়ার গোদাশিমলা বাজারে বিকাশ, ফ্লেক্সিলোডের ব্যবসা ছিল। গত বৃহস্পতিবার (১৫ জুন) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে সে বাড়ি ফিরছিলেন।’
‘ফেরার পথে রাস্তায় মুখোশধারী একটি দল তার উপর হামলা করে। তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয়।’
‘টাকা ছিনিয়ে নেওয়ার সময় দুর্বৃত্তদের দল তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।’
‘গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।’
‘অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার (২০ জুন) রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান,
‘এ ঘটনায় জামালপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এখন পর্যন্ত ৩ জনকে আটক করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’
আরও পড়ুন:
- ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড
- সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে: প্রধানমন্ত্রী
- আদালত আলেশা মার্টের সব সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন
- সেন্টমার্টিন দ্বীপ বিক্রি করে ক্ষমতায় থাকার ইচ্ছে নেই: প্রধানমন্ত্রী
- কোস্টগার্ড হবে নিজস্ব জনবলে সক্ষম ২০৪১ সালের মধ্যে: প্রধানমন্ত্রী
- নরসিংদীতে জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমকে বিদায়ী সংর্বধনা

Comments are closed.