শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন,
সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
সরকার দলীয় সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন,
বর্তমানে বাংলাদেশে ৮টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে।
এগুলো ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, হবিগঞ্জ ও কুড়িগ্রাম জেলায় অবস্থিত।
শরীয়তপুর এবং নাটোর জেলায় নতুন দু’টি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।
সরকার দলীয় সদস্য নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের উত্তরে দীপু মনি বলেন, বর্তমানে সারাদেশে সরকারি কলেজের সংখ্যা ৭০১টি।
এতে মোট শিক্ষার্থী রয়েছে ২৫ লাখ ৫৮ হাজার ৮৮৬ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ১২ লাখ ৯৭ হাজার ২১৭ এবং ছাত্রীর সংখ্যা ১২ লাখ ৬১ হাজার ৬৬৯ জন।
শিক্ষামন্ত্রী জানান, সরকারের দরিদ্রবান্ধব কার্যক্রম গ্রহণের ফলে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে ৫২ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী বেড়েছে।
টানা তিন মেয়াদে সারাদেশের সাড়ে ৫ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন :
- ভিয়েতনামকে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশের বিভিন্ন খাতে
- বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান, প্রথম শ্রেণির নাগরিক: কাদের
- নারায়ণগঞ্জে বোনের সাথে অভিমান করে আত্মহত্যা
- নরসিংদীতে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ
- নিজের পুরুষাঙ্গ নিজেই কাটলেন প্রবাস ফেরত তরুণ
- কৃষি উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ বিশ্বস্বীকৃত
- কবি সুফিয়া কামালের ১১২তম জন্মবার্ষিকী আজ
- কুমিল্লায় বাসচাপায় যাত্রীবাহী রিকশার চালক নিহত
- হারের প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিলো টাইগাররা!
- নিষেধাজ্ঞা জারি নিয়ে অভিনেত্রী জেবা জান্নাতের ক্ষোভ প্রকাশ
- পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়ে অটোরিকশার চালক নিখোঁজ
- নাদিম হত্যা মামলায় আটক ৯ আসামির বিভিন্ন মেয়াদে রিমাণ্ড মঞ্জুর
- নারায়ণগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রলীগ নেতার মৃত্যু
- প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীর নগ্ন ছবি পোস্টার বানিয়ে প্রচার করলেন শিক্ষক
- নানাকে দেখেই দৌড় দিতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
- নাঃগঞ্জে ঈদের ১০ দিন পূর্বে শ্রমিকের বেতন-বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন
- বগুড়ায় থানার সামনে মাতলামি; ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ২
