‘বেইলি রোডে আগুনে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার’

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয়ভার সরকার বহন করবে।

শুক্রবার (১ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান তিনি।

ডা. সামন্ত লাল সেন জানান, এ ঘটনায় আহত ১২ জন বর্তমানে চিকিৎসাধীন। তাদের মধ্যে দু’জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে এবং ১০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। ওই ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। যারা মারা গেছেন, তাদের বেশিরভাগেরই শ্বাসনালীতে ধোঁয়া ঢোকায় মৃত্যু হয়েছে।

মন্ত্রী আরও বলেন, রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় দ্বগ্ধ চিকিৎসাধীন ব্যক্তিরাও শঙ্কামুক্ত নন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card