কুমিল্লা চান্দিনায় বাসচাপায় এক রিকশা চালক নিহত হয়েছেন। এ সময় এক স্কুলছাত্রী আহত হয়।
সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পালকি সিনেমা হলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. মাসুদ (১৭)। তিনি দেবিদ্বার উপজেলার ইন্দ্রারচর এলাকার বাসিন্দা।
আহত স্কুলছাত্রী চান্দিনা এলাকার সায়মা আক্তার (১৪)। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুল হক বলেন,
‘সকাল সাড়ে ৯টার দিকে উল্টোপথে যাত্রী নিয়ে রিকশাটি যাচ্ছিল। এ সময় তিশা পরিবহনের একটি বাস রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে চালক নিহত হয় এবং
এক স্কুলছাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়।’
এ পুলিশ কর্মকর্তা আরও বলেন,
‘পুলিশ বাস ও রিকশাটিকে থানায় নিয়েছে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’
আরও পড়ুন:
- হারের প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিলো টাইগাররা!
- রূপগঞ্জে ওয়ারেন্টপ্রাপ্ত আসামি রাব্বি গ্রেফতার
- ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
- সৌদি বাদশার অতিথি হয়ে হজ করবেন ১৩০০ জন
- চাহিদা থাকায় বাড়ছে পেঁয়াজের আমদানি হিলি বন্দরে
- শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিফিনে দেবেন না যে ৬টি খাবার
- ১৭ বছর পর কুমিল্লায় রানা হত্যার সাত আসামিকে মৃত্যুদণ্ড
- ‘স্ত্রী অসুস্থ’ অজুহাতে নাবালক ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক
- ঘুরতে আসা দম্পতির ভিডিও-ছবি তুলে ব্ল্যাকমেইল; আটক ৩
- সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় মা-শিশুর মৃত্যু; গ্রেফতার ২
- স্কুল ছাত্রী ও নানীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে সৎভাই
