সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় আটক নয় আসামির মধ্যে পাঁচ জনকে ৩ দিন করে এবং চার জনকে ৪ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ জুন) জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ রিমাণ্ড মঞ্জুর করেন।
রিমাণ্ডপ্রাপ্ত ৯ আসামি হলেন- মো. গোলাম কিবরিয়া সুমন (৪৩), মো. মিলন (২৫), মো. তোফাজ্জল (৪০),
আইনাল হক (৫৫), কফিল উদ্দিন (৫৫), ফজলু মিয়া (৩৫), মো. শহিদ (৪০), মকবুল (৩৫), মো. ওহিদুজ্জামান (৩০)।
এদিকে হত্যা মামলায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুসহ তার চার সহযোগীকে আদালতে তোলা হবে আজ।
উল্লেখ্য, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ আলম বাবুকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে
হত্যাকাণ্ডের শিকার হন বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম।
গত বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সাংবাদিক গোলাম রব্বানির স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপির চেয়ারম্যান মাহমুদুলকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করে
ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:
- মানিকগঞ্জে ধর্ষিতার লাথিতে ধর্ষকের মৃত্যু!
- স্কার্ফ-ছুড়ি নিয়ে রাফ অ্যান্ড টাফ শাকিব খান!
- জীবনে যেসব সুবিধা পাবেন ব্রেকআপের পর
- ইতিহাসে সর্বপ্রথম কে কুরাবানি করেছিলেন?
- চিকিৎসা শেষে ফিরোজায় ফিরছেন খালেদা জিয়া
- সৌদি আরবে ঈদ হচ্ছে কবে, জানানো হবে আজ!
- ভারত-বাংলাদেশের ৩ ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ
- ৩ উপায়ে মুখের অবাঞ্ছিত লোম দূর করতে পারেন
- কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোহিঙ্গা তরুণের মৃত্যু
- খালেদা জিয়ার বাসভবনের সামনে পুলিশ মোতায়েন
- রায়পুরায় ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
