শান্তি-শৃঙ্খলা নিশ্চিতকরণে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন নীলফামারীর পুলিশ সুপার

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলার কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা ও ডোমার থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নীলফামারী জেলা পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর/২০২৫ খ্রিঃ) তিনি এসব মন্ডপে গিয়ে পূজা উদযাপন পরিষদের সদস্য, ভক্তবৃন্দ ও স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় পুলিশ সুপার পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নীলফামারী জেলা পুলিশের সর্বোচ্চ প্রস্তুতির কথা উল্লেখ করেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এ.কে.এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল; নিয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার, ডোমার সার্কেলসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ।
এনএএন টিভি / ওমর ফারুক

Share this news as a Photo Card