শ্রীমঙ্গলে ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৩ জন গুরুতর আহত

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মিনি ট্রাক ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক সহ ৩ জন মর্মান্তিক আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৫টার দিকে শ্রীমঙ্গল-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের সুরমাভ্যালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীমঙ্গলের সাতগাওঁ হাইওয়ে থানার ওসি মোঃ সেলিম জানিয়েছেন।
প্রতিবেদককে ওসি জানান, সকালে সদর উপজেলার হবিগঞ্জ রোড়ের বিদ্যুৎ অফিসের আশপাশে কুয়াসা আচ্ছন্ন আবহাওয়ার কবলে পরে পিকআপ ভ্যানটির তিন জন মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো।
পথে সদর উপজেলার সুরমাভ্যালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাক এর সঙ্গে সংঘর্ষ হয় পিকআপ ভ্যানটির। এতে দুমড়ে মুচড়ে যায় সেটি।
সংঘর্ষে পিকআপটির চালক সায়েম (২২), সুমন ও সেলিম নামে তিন জন গুরুতর আহত হন।
ওসি আরও জানান, এ দুর্ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও গাড়ি আটক করে জব্দ করতে সক্ষম হয় হাইওয়ে পুলিশ। তিন জনের মধ্যে দু’জন আসস্কাজনক হওয়ায় দুই জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে চিকিৎসাধীন অবস্থায় আছেন, অন্য আহত ব্যক্তি মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলমান রয়েছে। তিনি আরও বলেন আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card