সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল জয় এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী কমল মন্ডলকে নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র।
বিভিন্ন পত্রিকা ও অনলাইনে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে সামাজিক ভাবে মানসম্মান ক্ষুন্ন করছে বলে ভুক্তভোগী কমল মন্ডল জানান।
একটি স্বার্থান্বেষী মহল নিজস্বার্থ চরিতার্থ করার জন্য দীর্ঘদিন যাবৎ কমল মন্ডলকে বিভিন্ন ভাবে হয়রানী ও ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গোদনাইলের কমল মন্ডলের রিটের শুনানী সোমবার এবং কমল মন্ডলকে নিয়ে বিভিন্ন শিরোনাম দিয়ে নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে কল্পকাহিনী তৈরি করে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করে মানহানী করছে। যা অত্যান্ত নিন্দনীয় ও দুঃখজনক।
এ প্রসঙ্গে জয় এন্টারপ্রাইজের মালিক কমল মন্ডল বলেন, একটি কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যে আমাকে এবং আমার ব্যবসায়ীক সুনাম নষ্ট করার জন্য প্রপাগান্ডা ছড়াচ্ছে। এতে করে আমি পারিবারিক ও সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। আর্থিক সুবিধা আদায়ের জন্য কিছু অপসাংবাদিকও ষড়যন্ত্রকারীদের সাথে যুক্ত হয়ে এহেন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে আর আমাকে হয়রানী করে চলেছে। প্রয়োজনে আমি আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেব।
আরও পড়ুন :
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ব্যারিস্টার সুমনের শ্রদ্ধা
- অভিনেত্রী হিমুর মৃত্যু, প্রতিবেদন দাখিল ১৪ ফেব্রুয়ারি
- ৫ মাস পর বিকালে বাসায় ফিরছেন খালেদা জিয়া
- এক বছরে ৭২টির বেশি সোলার পাওয়ার প্রকল্প বাস্তবায়ন হুয়াওয়ের
- ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- কেন্দ্রীয় আ.লীগ নেতা আফজালের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
- নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় বিকালে
- ১১০ বোতল ফেন্সিডিল (মাদকদ্রব্য) সহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
- মায়ের সঙ্গে ভোট দিলেন পুতুল, সেলফি তুললেন রাদওয়ান মুজিব
- নির্বাচনের মাধ্যমে পঞ্চমবারের মতো ক্ষমতা নিশ্চিত করছেন শেখ হাসিনা: দ্য গার্ডিয়ান
