বুধবার বিকেলে সুবর্ণচরের চরবাটা খাসের হাট সংলগ্ন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ গণ শুনানীতে সমাজের প্রায় সকল শ্রেণী-পেশার মানুষের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এসব প্রতিনিধি গণের মধ্যে সৈকত সরকারি কলেজর সাবেক অধ্যক্ষ ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যক্ষ মোনায়েম খান, সৈকত সরকারি কলেজর সহযোগী অধ্যাপক ও সাগরিকা সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অত্র সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন, উপ-পরিচালক মাইক্রো ফিন্যান্স আলহাজ সামছুল হক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর জুলফিকার আলী, মনিটরিং ও ডকুমেন্টেশন ম্যানেজার জামাল উদ্দিন সিদ্দিকী, এইচ আর ম্যানেজার হান্নান মোল্লা, একাউন্স অফিসার জাকারিয়া স্বপন, সিএমও মোহাম্মদ কেফায়েত উল্লাহ, এরিয়া ম্যানেজারবৃন্দ, শাখা ব্যবস্থাপকবৃন্দ, নারী উদ্যোগতাগণ, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি ও উপকারভোগী নারী-পুরুষসহ স্থানীয় সাংবাদিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মুজাহিদুল ইসলাম সোহেল/এনএএন টিভি
