পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান মহোদয়ের নির্দেশে, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নীলফামারীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
জেলা গোয়েন্দা শাখার জিডি নং-২৫৩, তারিখ ২৮/১০/২০২৫ খ্রিঃ মূলে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সৈয়দপুর থানার রসুলপুর গ্রামস্থ মোঃ মাসুদ রানা সরকারের ফাঁকা আবাদি জমিতে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তির নাম—
তল্লাশীকালে তার দেহ হতে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৈদ্যুতিক ও টর্চলাইটের আলোতে ২৮ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ৯টা ৩০ মিনিটে জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
মামলা নং— ২৭, তারিখ— ২৮/১০/২০২৫ খ্রিঃ, জিআর নং—২৩৬/২৫, থানা— সৈয়দপুর।

One Reply to “নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে এক মাদক কারবারি গ্রেফতার”
Comments are closed.