সুরা ফাতিহা শেষে ‘আমিন’ বলার ফজিলত

গবেষকেরা বলেন, পৃথিবীর প্রতিটি সেকেন্ডে কেউ না কেউ সুরা ফাতিহা তিলাওয়াত করছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে লাখ লাখ মুসলিম প্রতিদিন এই সুরা পাঠ করেন। শুধু নামাজে নয়, দুঃখ, হতাশা, প্রয়োজন বা মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার মুহূর্তেও। কিন্তু আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, আমরা যে আয়াতগুলো পড়ি, তা কি সত্যিই আমাদের হৃদয়ে পৌঁছায়? আমরা কি অর্থ বুঝে পড়ি, নাকি কেবল ঠোঁট নাড়ি?

মহান আল্লাহ সুরা ফাতিহার শেষ আয়াতে বলেছেন, ‘গইরিল মাগযুবি আলাইহিম ওয়ালায্‌ যা-ল্লিন।’ অর্থাৎ ‘তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব আপতিত হয়েছে; নয় তাদের পথও যারা পথভ্রষ্ট।’ (সুরা ফাতিহা, আয়াত: ৭)

এর আগের আয়াতে আমরা প্রার্থনা করি, ‘আমাদের সরল পথে পরিচালিত করুন।’ (সুরা ফাতিহা, আয়াত: ৬)

এখানে দোয়া আরও স্পষ্ট হয়। আমরা মহান আল্লাহর কাছে সেই পথের তাওফিক চাই, যাতে তিনি সন্তুষ্ট হন এবং গজব ও পথভ্রষ্টতার পথ থেকে নিরাপদ থাকার ক্ষমতা প্রার্থনা করি।

এনএএন টিভি