সিদ্ধিরগঞ্জে নাসরীন আক্তার (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি আজ শুক্রবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) গোলাম মোস্তফা।
এর আগে শুক্রবার (১৯ মে) সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নাসরীন আক্তার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার আশরাফ দেওয়ানের মেয়ে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহত ওই নারী গতকাল রাতে একটি বাউল গানের আসরে গান শুনতে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানালে আমরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করি। আমরা এ বিষয়ে তদন্ত করছি। মরদেহটি ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে।
প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন :
- শনিবার দুই ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক
- ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ
- পাঁচটি অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের আভাস
- উত্তরা থেকে মতিঝিলে মেট্রোরেল চলবে ডিসেম্বরে
- বাংলাদেশ ও ভারতের মধ্যে খুলছে বাণিজ্যের নতুন দ্বার
- উন্নয়ন পরিকল্পনা নিয়ে জাতীয় পার্টির প্রার্থীর ইশতেহার ঘোষণা
- ২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন করল ফিফা
- বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু
- আইপিএলে প্লে অফের তিনটি জায়গার লড়াইয়ে এগিয়ে যারা!
- ইংল্যান্ডের কাউন্টিতে খেলবেন বাংলাদেশের আরাফাত
- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
- নওগাঁয় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যক্তির মৃত্যু
- বিয়ের দাওয়াতে দই টক হওয়ায় বর-কনে পক্ষের যৌথ হামলা

Comments are closed.