নওগাঁয় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যক্তির মৃত্যু

নওগাঁয় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে আব্দুল আওয়াল সুমন (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের নওগাঁ-রাণীনগর আঞ্চলিক সড়কের ইলশাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন ওই ইউনিয়নের গাংজোয়ার এলাকার আলেফ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,

‘দুপুরে সুমন মোটরসাইকেল নিয়ে ওই রাস্তা হয়ে রানীনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।’

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন,

‘আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন :