যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপের লোগো প্রকাশ করা হয়েছে।
লস অ্যাঞ্জেলসে এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ লোগে উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো ও দুইবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিও।
লোগোর ব্যাকগ্রাউন্ডে ‘২০২৬’ টাইফোগ্রাফির ওপরে বিশ্বকাপের শিরোপা বসানো হয়েছে।
এরই মাধ্যমে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ লোগোতে অফিসিয়াল ট্রফি ব্যবহার করা হয়েছে।
অনুষ্ঠানে ফিফা সবাইকে ‘উই আর ২৬’ ক্যামপেইনের সাথেও পরিচয় করিয়ে দিয়েছে।
‘উই আর ২৬’ বলতে ফিফা বুঝিয়েছে ‘মানুষ, সম্প্রদায় ও স্থানকে’।
অর্থাৎ, ২০২৬ আসর যেহেতু তিনটি দেশজুড়ে হবে, তাই সবগুলো স্থানের পাশাপাশি তাদের সম্প্রদায় ও মানুষকে এই ক্যামপেইনে যুক্ত করা হয়েছে।
এই ব্যাপারে ফিফা সভাপতি বলেন, ‘এটা হচ্ছে সেই মুহূর্ত যখন তিনটি দেশ ও একটি পুরো মহাদেশ একসাথে বলে: সর্বকালের সবচেয়ে বড়, সেরা এবং সবার জন্য উন্মুক্ত ফিফা বিশ্বকাপ উপহার দেয়ার জন্য পুরো বিশ্বকে স্বাগত জানাতে আমরা একত্রিত হয়েছি। ’
আরও পড়ুন :
- পুঁজিবাজার এ ডিএসইতে লেনদেন ছাড়াল ৯০০ কোটি
- মেহেরপুরে খামারগুলোতে চলছে পশুর বাড়তি যত্ন
- বাংলাদেশ ও ভারতের মধ্যে খুলছে বাণিজ্যের নতুন দ্বার
- পাবনায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ; নিহত ১
- রিকশাচালক সেন্টুর সাহায্যে এগিয়ে এলেন ফারাজ
- কান উৎসবে গিয়ে নিজেকে যখন ট্রল করলেন সারা আলী
- শিশুর প্রশংসা করে যখন বিপাকে পড়লেন অমিতাভ বচ্চন!
- নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন শতাধিক ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার

Comments are closed.