পুঁজিবাজার এ ডিএসইতে লেনদেন ছাড়াল ৯০০ কোটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক ক্সএচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন।

এ ছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একটি বাদে বেড়েছে সব সূচকের মান। আর ডিএসইতে লেনদেন বাড়লেও, কমেছে ‍সিএসইতে।

ডিএসইর বাজার বিশ্লেষণ অনুযায়ী, ডিএসইতে ৯৩২ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে।

আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ২২০ কোটি ৯৩ লাখ টাকা।

ডিএসইতে বৃহস্পতিবার প্রধান সূচক ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯০ দশমিক ১৯ পয়েন্টে।

এ ছাড়া ডিএসইএস সূচক শূন্য দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৮ দশমিক ২৪ পয়েন্টে।

আর ডিএসই ৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৯৬ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৯৫ দশমিক ২৮ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

এর মধ্যে দাম বেড়েছে ১১৫টি কোম্পানির, কমেছে ৫৭টির ও অপরিবর্তিত রয়েছে ১৮১টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন। এ ছাড়া রূপালি লাইফ ইন্সুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং, জেমিনি সি ফুড, প্রভাতী ইন্সুরেন্স,

মেঘনা লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, মুন্নু সিরামিক, সি পার্ল ও ইউনিক হোটেল ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

এদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে এদিন কমেছে লেনদেন। লেনদেন হয়েছে ১২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার।

আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার।

বৃহস্পতিবার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৫ দশমিক ২৪ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৪ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩০ দশমিক ৪৪ পয়েন্টে ও ১৩ হাজার ৪৪৭ দশমিক ০৯ পয়েন্টে।

এ ছাড়া সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ২৬ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৬ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৬ দশমিক ১৩ পয়েন্টে ও ১১ হাজার ০৯৪ দশমিক ১৩ পয়েন্টে।

তবে এদিন কমেছে সিএসআই সূচক। সূচকটি শূন্য দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৭ দশমিক ১৯ পয়েন্টে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card