নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সম্মিলিত নাট্যকর্মী জোটের ফুলের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুলের শুভেচ্ছা জানালেন সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ |

গতকাল ৩০ জুন সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নাট্যকর্মী জোটের কর্মকর্তাবৃন্দ।
এ সময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজল হোসেন পন্টি, সহ-সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক সভাপতি ও বর্তমান কমিটির নির্বাহী সদস্য আরিফ আলম দিপু, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য রফিকুল ইসলাম জীবন, নির্বাহী সদস্য ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও মাহফুজুর রহমান সহ প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ ।

অপর দিকে সম্মিলিত নাট্যকর্মী জোটের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মাসুমুল হক সোহেল, সিঃ সহ সভাপতি মেহফুজুর রহমান, সাধারণ সম্পাদক কবির প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক এড: এ এফ এম ফরহাদ, প্রতিষ্ঠাতা ও নির্বাহী সদস্য সংবাদ কর্মী এম আর হায়দার রানা, নির্বাহী সদস্য শাহ আলম ভূঁইয়া, শফিউল আলম রেজা, মোসলেহ উদ্দিন জীবন, সৃষ্টি গ্রুপ থিয়েটারের সভাপতি মোঃ আসাব উদ্দিন, সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক মুক্তার হোসেন, নাট্য নির্দেশক ও এন এ এন টিভির চীফ রিপোর্টার আহমেদ শরীফ পারভেজ সহ অন্যান্যরা |

এসময় উভয় প্রতিষ্ঠানের কমর্কর্তাগণ অত্যন্ত সৌহার্দ্য পূর্ণ পরিবেশে নিজেদের মধ্যে মত বিনিময় করেন এবং একে অপরের সম্পূরক হয়ে সুন্দর নারায়ণগঞ্জ গড়তে ও নাট্য আন্দোলন বেগবান করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এনএএন টিভি