একজন প্রবাসীকে স্যালুট দেয়ার মধ্য দিয়েই এমপি হিসাবে কাজ শুরু করেছেন ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন। বুধবার (১০ জানুয়ারি) সংসদে শপথ গ্রহণ করেই বিমানবন্দরে চলে যান এ আইনজীবী।
এ সময়ে তিনি বলেন,
‘আমি দুবাইতে একটা অনুষ্ঠানে কথা দিয়েছিলাম, যদি কোনোদিন এমপি হই তাহলে একজন প্রবাসীকে স্যালুট দিয়ে আমার যাত্রা শুরু করবো।’
ওই কথা অনুযায়ী তিনি দুবাই থেকে আসা এক প্রবাসীর বিমানবন্দরে দুঃখ দুর্দশার কথা শোনেন। সেসব নিয়ে সংসদে কথা বলবেন বলেও আশ্বাস দেন। পরে সেই প্রবাসীকে স্যালুট জানান তিনি।
এর আগে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন শপথ নিয়েছেন।
বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুমন বলেন,
‘আমার ভূমিকা আগের মতোই থাকবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা
এবং নিজের এলাকাকে যতটুকু পারা যায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবিক অর্থে রূপ দেওয়া।’
এসব কাজে কী চ্যালেঞ্জ থাকবে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব কাজে অসংখ্য চ্যালেঞ্জ থাকবে। একটা-দুইটা না।
বাংলাদেশে কাজ তো কেউ-ই করতে চায় না। তার পরও যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর থাকে তা হলে আমি অনেকটুকু পাড়ি দিতে পারব।’
আরও পড়ুন :
- বেতনের দাবিতে বিক্ষোভ করায় ২ গার্মেন্টসে ছুটি ঘোষণা
- বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দাবি
- মুন্সীগঞ্জ আড়িয়লে অবৈধ জমি দখলের পাঁয়তারায় রোপিত আলু বীজ বিনষ্ট, গ্রেফতার -২
