বেতনের দাবিতে বিক্ষোভ করায় ২ গার্মেন্টসে ছুটি ঘোষণা

গাজীপুরের টঙ্গীতে একই মালিকানাধীন দুটি পোশাক কারখানায় বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে।

ঘটনাটির পর শ্রমিক আন্দোলন এড়াতে কারখানা দুটিতে ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামোতে পাওনা পরিশোধের দাবিতে টঙ্গীর ন্যাশনাল টিউবস রোড এলাকার

এমটারনেট গ্রুপের মালিকানাধীন গার্মেন্টস্ এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো ম্যানুফ্যাকচার লিমিটেড নামে দুটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

শ্রমিক আন্দোলন ঠেকাতে দুপুর ১টার দিকে কারখানা দুটিতে ছুটি ঘোষণা করা হয়।

গত ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর এবং জানুয়ারিতে নতুন কাঠামোয় পোশাক শ্রমিকরা বেতন পাওয়ার কথা থাকলেও চলতি বছরের জানুয়ারি মাসে কারখানা দুটির মালিক শ্রমিকদের বেতন পরিশোধ করেনি।

শ্রমিকরা জানান,

কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক বুধবার সকালে কাজে যোগ দিয়ে ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করার দাবি জানান।

পরে কারখানা কর্তৃপক্ষ নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন পরিশোধ করতে পারবেন না বলে জানান।

পরে শ্রমিকরা দুপুরে কারখানা দুটির প্রধান ফটকের সামনের শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

কারখানা দুটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. ইমরুল কায়েস সুজনের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন,

দুপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শ্রমিকরা একই দাবিতে আগামীকাল (বৃহস্পতিবার) ফের বিক্ষোভ করতে পারে।

এনএএন টিভি

Share this news as a Photo Card