নরসিংদীর রায়পুরায় নিলক্ষায় র্যাব সদস্যদের উপর হামলা চালিয়ে এক মাদক কারবারিকে ছিনিয়ে নিল তাঁর সহযোগী ও স্বজনরা। এ সময় তাদেও সন্ত্রাসী হামলায় তিন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানাযায়,আজ মঙ্গলবার (১৩ফেব্রুয়াারি) দিবাগত রাতে নরসিংদীর রায়পুরায় নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামে র্যাব এর এএসপি তরিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ইউনুস আলী(৪০)কে আটক করেন পরে সোনাকান্দা এলাকার গ্রামবাসী ও সন্ত্রাসীরা র্যাব সদস্যদেরকে ব্যারিকেড দিয়ে গ্রেফতারকৃত আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় সন্ত্রাসী হামলায় আহত হলেন- র্যাব-১১ এর কনস্টেবল ইমরান হোসেন (৩৫), মাসুম বিল্লাহ ও রায়হান। মাথা ও ডান হাতে রক্তাক্ত জখম হওয়া ইমরানকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা শেষে ডাক্তার তাকে ঢাকায় রেফার্ড করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম জানান, র্যাব সদস্যরা নিলক্ষায় একটি অভিযানে গিয়ে তাদের এক সদস্য আহত হওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যাবে।
