আগামী ৯ই মার্চ স্থানীয় সরকারের ছোট বড় সব মিলিয়ে ২৩৩টি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিটি, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ রয়েছে। এছাড়া জেলা পরিষদেরও ভোট হবে সেদিন।
বুধবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে১১টার দিকে নির্বাচন কমিশন এ তথ্য জানায়।
ইসি জানায়, স্থানীয় সরকারের এ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি।
মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ সময় ২২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন হবে ইভিএমে আর ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ব্যালটে।
বিস্তারিত আসছে…

Comments are closed.