টাঙ্গাইলে কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সেনা সদস্যের বাড়ি লক্ষিপুরে। ছুটি শেষে কর্মস্থল বগুড়া সেনানিবাসে যাচ্ছিলেন তিনি।
ফখরুল ইসলাম ওই সেনানিবাসে সৈনিক পদে কর্মরত রয়েছেন। তবে কোন ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন তা জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন জানান, হাতিয়ায় ট্রেনে কাটা একটি মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইডি কার্ড দেখে বগুড়া সেনানিবাসে কর্মরত ফখরুলের মরদেহ শনাক্ত করে। রেলওয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করবে বলেও জানান তিনি।
এদিকে ট্রেনে কাটা পড়ে টাঙ্গাইলে সদর উপজেলার ঘারিন্দা এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় ও কোন ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তা জানা যায়নি।
আরও পড়ুন :
- ৯ই মার্চ স্থানীয় সরকারের ২৩৩টি নির্বাচন অনুষ্ঠিত হবে
- বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে: হাছান মাহমুদ
- সাংবাদিক প্রদীপ চৌধুরীর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
- হুইপ হিসেবে নিয়োগ পেলেন মাশরাফিসহ ৫ জন, প্রজ্ঞাপন জারি
- ড্রাইভিং পরীক্ষায় বসলেই পেশাদার চালকরা পাচ্ছেন খাবার-টাকা
- নায়ক ফেরদৌসের স্ত্রীর বিচক্ষণতায় প্রাণ বাঁচল বিমানের ক্রুসহ প্রায় ৩০০ জনের
- ইজতেমায় টঙ্গী স্টেশনে থামবে সব ট্রেন, শিডিউলে পরিবর্তন
- রেললাইনে বসে ফ্রি ফায়ার গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে ২ কিশোরের মৃত্যু
