ঐকমত্য কমিশনের বৈঠক চলছে

অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন

“রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশন শুরু হয়েছে।”

আজ বৃহস্পতিবার (১৯ জুন) বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনি এলাকা নির্ধারণসহ আগের অসমাপ্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছে।

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশন শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের বৈঠকে চতুর্থ দিনের আলোচনা।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের মুলতবি বৈঠকের চতুর্থ দিনের আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন।

অংশগ্রহণকারী দল ও প্রতিনিধি
এ বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। আজকের আলোচনায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিবিসহ আমন্ত্রিত ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।এতে রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সভার সূচনা বক্তব্যে অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, বিগত দিনের আলোচনায় আমরা কিছু জায়গায় সমাপ্তি টানতে পারছি, কিছু জায়গায় পারছি না। আলোচনার চতুর্থ দিন আজ গতকালের অমীমাংসিত বিষয় রাষ্ট্রপতির ক্ষমতা বিষয়ে আলোচনা শুরু হয়েছে। জুলাই মাসের মধ্যেই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যেতে হবে। ড. আলী রিয়াজের আশা আজকের বৈঠক থেকে অমীমাংসিত অনেক বিষয়ে দলগুলোর পক্ষে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

 পূর্ববর্তী ধাপ ও অগ্রগতি

গত মঙ্গলবার থেকে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশন শুরু হয়। ওইদিন সংবিধান ৭০ অনুচ্ছেদ এবং সংসদীয় কমিটির সভাপতি পদে মনোনয়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়। তবে বুধবারের আলোচনায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হলেও কোনো ঐকমত্য হয়নি দলগুলোর মধ্যে। যার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ আলোচনা শুরু হয়েছে। এনসিসি নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে বলে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে থেকে জানানো হয়েছে। মুলতবি অধিবেশন শুরু—সংবিধান ৭০ অনুচ্ছেদ ও সংসদীয় কমিটির চেয়ারম্যান নিয়ে ঐকমত্য হয়েছে; তবে এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বুধবার আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়নি।”
গত ৩ জুন থেকে চলা দ্বিতীয় ধাপে বিগত তিন দিনের এই বৈঠকে ১২টি বিষয়ে আলোচনা হয়েছে।
সেগুলো হলো- জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন ও জেলা সমন্বয় কাউন্সিল গঠন; সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া; সংবিধানের ৭০ অনুচ্ছেদ তথা দলের বিপক্ষে ভোটদান, সংসদীয় স্থায়ী কমিটি, নিম্ন-কক্ষের নারীদের ১০০ আসন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা।

কমিশনের নেতৃত্ব ও সভাপতিত্ব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় অধিবেশনে আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি উপস্থিত আছেন।

এন এ এন টিভি