ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

ফতুল্লায় রান্নাঘরে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় সুখী আক্তার (২৫) নামে এক গৃহবধূ চিকিৎসাধীন মারা গেছেন।

সোমবার ভোর ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আবাসিক সার্জন এসএম আইউব হোসেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ফতুল্লার শিবু মার্কেটের কাঠেরপুল এলাকার একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সুখী আক্তারের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়।

সুখী ছাড়া দগ্ধ হন তার স্বীমা মো. আল-আমিন (৩০)। এ ছাড়া আলেয়া বেগম (৬৫), তার ছেলে জামাল উদ্দিন (৪৫) ও রাজমিস্ত্রি রফিক (৩৫) দগ্ধ হন।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন।

Share this news as a Photo Card