রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নয় মাসের শিশু হোসেনও আহত হয়।
তাকে পা ধরে টেনে তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায় আহত হোসেনের পা ধরে টেনে তোলেন একজন।
টেনে তোলার পর আশপাশের মহিলারা হোসেনকে বাসায় নিয়ে রসুনের তেল মাখায়।
পরে যখন তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল তখন তাকে দ্রুত রাজধানীর ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।
শিশুটিকে উদ্ধারকারী তৃতীয় লিঙ্গের বৃষ্টি নামে একজন ও আমেনা।
তারা বলেন, শিশুটি পানিতে ভাসছিল, দেখতে পেয়ে পা ধরে উঠাই।
পরে আশপাশের মহিলারা তাকে বাসায় নিয়ে রসুনের তেল মাখায়,
পরে যখন তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল তখন তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।
তারা আরো জানান,
চিকিৎকরা শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি দেন। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে সকালে তাকে ছেড়ে দেন কর্তব্যরত চিকিৎসকরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি ডিবিসি নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, শিশু হোসেন সুস্থ আছে। চিকিৎসকরা আজ সকালে তাকে রিলিজি দিলে পরিবার তাকে বাসায় নিয়ে যায়।
আরও পড়ুন :
- নাটোরে মেয়েকে ধর্ষণ চেষ্টা, বাবা গ্রেপ্তার
- নৌকা ভেঙে নদীতে পড়ে গেলেন ওসি-এসিল্যান্ড-ইউএনও
- ডিভোর্স ইস্যুতে পরীমনিকে যে পরামর্শ দিলেন জায়েদ
- কমছেনা ডিমের দাম, দিশেহারা সাধারণ মানুষ
- মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা
- স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রশংসা ‘হু’ প্রধানের
- রাজ কে তালাকনামা পাঠিয়েছেন পরী
- বাজারে এবার বাড়ল সব ধরনের ডালের দাম
- ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী যেন ঢাকায় স্থানান্তর না হয়
- মেডিকেল প্রশ্নফাঁস: ডা. তারিমসহ ৬ জন রিমান্ডে
- এবার ঢাকা মাতাতে আসছেন সুরের জাদুকর লাকি আলি
- জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের জন্মদিন আজ
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাস, ভাড়া মাত্র ৩৫ টাকা
