স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেছেন, ডেঙ্গু বিষয়ে যে গাইডলাইন দেওয়া হয়েছে তা প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে।
ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীকে যেন ঢাকায় পাঠানো না হয়।
রবিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন,
‘ঢাকার তুলনায় ঢাকার বাইরে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। আমরা ঢাকার বাইরে সব জায়গায় ডেঙ্গুরোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছি। সারাদেশের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি।’
ডেঙ্গুরোগীদের জন্য আইভি ফ্লুইড সবচেয়ে বেশি প্রয়োজন বলে জানান ডা. আহমেদুল কবীর। তিনি বলেন,
‘কিছু অসাধু ব্যবসায়ী এসময়ে সুযোগ নেওয়ার চেষ্টা করেন। আমরা সিভিল সার্জনদের নির্দেশনা দিয়েছি,
কোথাও স্যালাইনের দাম বেশি রাখা হলে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।’
কিছু ক্লিনিক এবং হাসপাতাল রোগীদের সঙ্গে প্রতারণা করছে উল্লেখ করে ডা. আহমেদুল কবীর বলেন,
‘রোগীদের হাসপাতালে রাখছে এবং আইসিইউতে নিচ্ছে। এসব হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে
এবং যেসব হাসপাতাল ও ক্লিনিকের নিবন্ধন নেই বা মেয়াদোত্তীর্ণ সেসব হাসপাতালের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালিত হবে।’
তিনি আরও বলেন,
‘আমরা আমাদের রোগীদের জিম্মি করে কোনো অসাধু চক্রকে লাভবান হতে দেবো না। যারা এ ধরনের কাজ করছে তারা দেশপ্রেমিক না।
আমাদের স্যালাইনের সংকট হয়নি। বাংলাদেশে পেঁয়াজের মজুত থাকলেও সংকট দেখা দেয়।
কেউ আর্টিফিশিয়াল কোনো সংকট যেন তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা বিদেশ থেকে তিন লাখ স্যালাইন আমদানি করছি।
আরও পড়ুন :
- পুনম পান্ডের ফ্ল্যাটে আগুন, কেমন আছেন অভিনেত্রী?
- দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা
- ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবিদের সম্মিলিত অধিকার আদায়ে কমিটি গঠন
- ভগিনীপতিকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্যালক
- রাস্তার পাশে মিলল অজ্ঞাত তরুণীর কম্বল মোড়ানো লাশ
- ২০২৪ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ
- শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যে আলোচনা হলো ম্যাক্রোঁর
- ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৪৪ রোগী
- সাংবাদিককে তুলে এনে মামলা দেওয়া সেই ওসিকে বদলি
- ছাত্রলীগ নেতাকে চাঁদা না দেওয়ায় ধর্ষণ মামলা, স্ত্রীর সংবাদ সম্মেলন
- ৩ মাস ধরে হাসপাতালের মর্গে সৌদি প্রবাসীর মরদেহ
- ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা

Comments are closed.