ভঙ্গুর ও মলিন নখের জন্য উপকারী তেল

নখের আর্দ্রতা হারাতে নখ ভঙ্গুর ও মলিন দেখায়।

প্রতিকার হিসেবে রাতে ঘুমাতে যাওয়ার আগে নখের ওপরে এবং চারপাশে ভালো করে তেল লাগিয়ে নিন।

এক্ষেত্রে প্রাকৃতিক তেল বেশ উপকারী।

নখের পুষ্টি ও শক্তি জোগায়।

এতে নখের কিউটিকল আর্দ্র থাকে, দ্রুত বৃদ্ধি পায় এবং চকচকে হয়।

নারিকেল তেল

নখের সমস্যার সমাধানে নানা ভূমিকা রাখে এই তেল।

এতে আছে প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড ও ‘অ্যান্টিমাইক্রোবিয়াল’ উপাদান যা নখের সংক্রমণ কমায়,

নখের বৃদ্ধি ভালো রাখে, ফাটা কমায়, নখ মজবুত, মসৃণ ও সুস্থ রাখে।

ক্যাস্টর অয়েল

অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য পুষ্টি উপাদান সমৃদ্ধ।

এটা রক্ত সঞ্চালন বাড়ায়, কিউটিকল আর্দ্র রাখে এবং নখের বৃদ্ধিতে সহায়তা করে।

এ ছাড়াও আছে ‘রাইসিনোলিয়েক অ্যাসিড’ যা নখ সুদৃঢ় করতে সহায়তা করে।

 

লবঙ্গ তেল

‘মাইক্রোবায়োলজি জার্নাল’-এ প্রকাশিত এর গবেষণায় দেখা গেছে, লবঙ্গ তেল ছত্রাক ও ব্যাক্টেরিয়া বিরোধী।

যা নখের সংক্রমণের বিরুদ্ধে কাজ করে।

এটা নখের সামগ্রিক সুস্থতা রক্ষা করে, নখের প্রদাহ ও যে কোনো অস্বস্তি উপশম করতে পারে।

ভিটামিন ই তেল

ভঙ্গুর, রুক্ষ বা হলদে নখের জন্যে ভিটামিন ই তেল উপকারী।

এর আর্দ্রতা রক্ষাকারী উপাদান নখ মসৃণ ও আর্দ্র রাখে।

কিউটিকলের ক্ষয়পূরণ, প্রদাহ হ্রাস ও নখের ভিত শক্ত করতে সাহায্য করে।

জলপাইয়ের তেল

নখের বৃদ্ধি, ফাটা ও ভঙ্গুরভাব কমাতে উপকারী।

এতে আছে ফ্যাটি অ্যাসিড যা চুল, ত্বক ও নখের আর্দ্রতা ধরে রাখে।

তাই ত্বক পরিচর্যার রুটিনে এ ধরনের তেল যুক্ত করা যায়।

আরও পড়ুন :

এনএএন টিভি