সোমবার (১৬ জুন) সকালে দুর্বৃত্তরা এসব ককটেল ফেলে যায় । ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা ও হাইকোর্টের সামনের রাস্তা থেকে ৭টি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের (আইন ভবন) পাশের একটি গাছের নিচে অবিস্ফোরিত ৬টি ককটেল দেখতে পান নিরাপত্তা প্রহরীরা। পরে ঢাবির প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানাকে জানানো হয়। পরবর্তীতে ককটেল নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে সকাল সাড়ে সকাল ৯টার দিলে ককটেল গুলো নিয়ে যায় তারা ।
এদিকে ভোরে হাইকোর্ট মাজার গেট ও রাস্তার বিপরীত পাশ থেকে দুইটি ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এসময় ১টি ককটেল মাজার গেটের সামনে বিস্ফোরিত হয়, অন্যটি হাইকোর্টের সামনের ওপর পাশের সড়কে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে পৌঁছায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, মেডিক্যাল সেন্টার ও অ্যানেক্স ভবন এলাকার দুটি স্থানে এই ককটেলগুলো পাওয়া যায়। একটি স্থানে চারটি এবং অন্যটিতে তিনটি ককটেল ছিল। শাহবাগ থানা পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ককটেলগুলো উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা করছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রথমে পুলিশ ও পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর গণমাধ্যমকে বলেন, ককটেলগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার করেছে। সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
