বৃষ্টির কারণে বন্ধ গল টেস্টের খেলা

৪০০ পার করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। উইকেটের মাঝে দৌড়ে ও বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকা দ্রুতই ঘোরাচ্ছিলেন তারা। মুশফিক-লিটনের ছন্দময় সেই খেলায় বাধা সৃষ্টি করেছে বৃষ্টি। যে কারণে গল টেস্টের খেলা বন্ধ হয়ে গেছে।

ঢাকা, ১৮ জুন ২০২৫ (বাসস) : বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের খেলা বন্ধ আছে। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে বৃষ্টি নামার আগে নিজেদের প্রথম ইনিংসে ১৩০.২ ওভারে ৪ উইকেটে ৪২৩ রান করেছে সফরকারী বাংলাদেশ।

আজ বুধবার ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৩৬ আর মুশফিকুর রহিম ১০৫ রান নিয়ে দিনের খেলা শুরু করেন।

ভক্ত-সমর্থকরা আশা করছিলেন শান্ত ২০০ রানের ইনিংস খেলতে পারবেন। মুশফিকও আশা করছিলেন সেটি। কিন্তু তাদের আশা পূরণ হয়নি।১৫০ রানের কাছাকাছি গিয়ে আউট হন শান্ত।

দ্বিতীয় দিনের সপ্তম ওভারে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর বলে ড্রাইভ করতে চেয়েছিলেন শান্ত। কিন্তু শর্টটি ভালো হয়নি। মিডঅফে অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাতে ক্যাচ হয়ে যান বাংলাদেশ অধিনায়ক।

২৭৯ বলে ১৪৮ রানের (১৫ চার ১ ছক্কায়) দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন শান্ত। এতে ভাঙে চতুর্থ উইকেটে বাংলাদেশের ২৬৪ রানের অনবদ্য জুটি ।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রান করেছিল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩৬ ও মুশফিকুর রহিম ১০৫ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন ১২ রান যোগ করে সাজঘরে ফিরেন শান্ত। ১৫টি চার ও ১টি ছক্কায় ১৪৮ রান করেন শান্ত।

এরপর পঞ্চম উইকেটে লিটন দাসকে নিয়ে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুশফিক।
মুশফিক ১৫৯ ও লিটন ৬১ রানে অপরাজিত আছেন।

শ্রীলংকার অভিষিক্ত স্পিনার থারিন্দু রত্নায়েকে এবং পেসার আসিথা ফার্নান্দো ২টি করে উইকেট নেন    ।

 

এন এ এন টিভি