এবার পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি আরব

সৌদি আরব এবার সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধে দায়ে পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। আজ শনিবার (১৭ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি রাষ্ট্র এবং জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর দায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পাঁচ ব্যক্তির নাম উল্লেখ করে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তারা বিভিন্ন ‘সন্ত্রাসী অপরাধ’ সংঘটিত করেছে। এর মধ্যে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দেওয়া; নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা স্থাপনা ও নিরাপত্তা যানবাহনের ওপর অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানো; অস্ত্র ও গোলাবারুদ নিজের কাছে রাখা এবং দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করা, অর্থায়ন করা ও তা বাস্তবায়ন করার অভিযোগ রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী ওই ব্যক্তিদের গ্রেফতারের করে তদন্ত সম্পন্ন করার পর তাদের একটি ‘উপযুক্ত আদালতে’ সোপর্দ করে। আদালত তাদের মৃত্যুদণ্ড প্রদান করে, যা পরবর্তীতে সুপ্রিম কোর্ট কর্তৃক বহাল রাখা হয়। রাজকীয় আদেশের ভিত্তিতে পূর্ব প্রদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card