জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের গবেষণা ভাতা বন্ধ ঘোষণা করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
শনিবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা।
বিশ্ববিদ্যালয়ের ৬৮ শিক্ষকের নাম ওই বিবৃতিতে দেখা যায়। বিবৃতিতে বলা হয়,
‘গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শিক্ষকদের গবেষণা ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করার পাশাপাশি শিক্ষকদের সার্বক্ষণিক গবেষণা কাজের সঙ্গে যুক্ত থাকতে হয়। গবেষণার গুরুত্ব উপলব্ধি করেই এ প্রণোদনা চালু করা হয়েছিল।
কিন্তু শিক্ষক সমিতিসহ সংশ্লিষ্ট কোনো পক্ষকেই না জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর দীর্ঘমেয়াদি কুফল পুরো বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে।’
গবেষণা ভাতা বন্ধ করা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের পূর্ণাঙ্গ লঙ্ঘন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়,
‘শিক্ষকদের ন্যায্য পেশাগত সুযোগ-সুবিধা (যেমন পিএইচডি ইনক্রিমেন্ট, অফিসকক্ষ ফার্নিচার, শিক্ষা-উপকরণ, শিক্ষাছুটিকালীন বার্ষিক ইনক্রিমেন্ট) ইত্যাদি নিশ্চিত না করে অযৌক্তিকভাবে বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো সংকুচিত করা হচ্ছে।
এতে মেধাবী তরুণেরা শিক্ষকতা পেশায় যোগ দিতে নিরুৎসাহিত হচ্ছেন। গবেষণা ভাতা, পিএইচডি ইনক্রিমেন্টসহ প্রত্যাহারকৃত অন্য সব সুবিধা পুনর্বহালের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।’
এর আগে, গত ১৬ মে বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার জন্য মাসিক যে তিন হাজার টাকা দেওয়া হয়, তা বন্ধ করার কথা জানানো হয়।
উক্ত অফিস আদেশে বলা হয়,
‘গত ১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুযায়ী এবং একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটির নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকের গবেষণা ভাতা প্রদান বন্ধ করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন,
‘গবেষণা ভাতা বন্ধ করার একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটা আমাদের নজরে এসেছে। আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে ব্যাপারটা নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করব।’
এ বিষয়ে জানতে উপাচার্য নুরুল আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
আরও পড়ুন :
- আটকে থাকা পর্যটকদের উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী
- মেক্সিকোতে গাড়ির শোয়ে এলোপাতাড়ি গুলি; নিহত ১০
- ৩৫ বছর প্রতিষ্ঠায় বাংলাদেশ ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
- সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু সাদা তিলের নাড়ু
- বরিশালের কীর্তনখোলা নদী থেকে পথশিশুর লাশ উদ্ধার
- নোবেলের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে: ডিবি প্রধান
- গায়ক নোবেল রিমান্ডে
- লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ২ ট্রেনের যাত্রা বাতিল
- নতুন তারিখ ঘোষণা মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত
- ধোনি আরও পাঁচ বছর খেলতে পারবে: মাইক হাসি
- যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে বিএনপির তুমুল সংঘর্ষ
- ঝিনাইদহে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ; যুবক গ্রেফতার
- যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে বিএনপির তুমুল সংঘর্ষ
- বাগেরহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মত্যু
- ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়
- প্রান্তিক খামারিদের তারা জিম্মি করছে: বিপিএ
- গাজীপুরে কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু!

One Reply to “জাবি’তে গবেষণা ভাতা বন্ধেরে ঘোষণায় শিক্ষক ফোরাম’র প্রতিবাদ”
Comments are closed.