গাজীপুরে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা ১২দফা দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে।
সোমবার (২৩শে সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে গাজীপুরে ওই কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিসহ কয়েকটি দাবি জানিয়ে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেয়। পরে বেলা সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
জানা যায়, সোমবার সকালে শ্রমিকরা ১২ দফা জানিয়ে কারখানার ভেতরে অবস্থান নেয়। কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোন সিদ্ধান্ত না নিলে তারা মহাসড়ক অবরোধ করে। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিলসহ ৮টি দাবি মেনে নেয়। ১২টি দাবি থেকে ৮টি দাবি মেনে নিলেও বাকী চারটি দাবি মেনে নেয়ার দাবি জানিয়ে তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে।
আন্দোলন চলাকালীন সকাল থেকেই মহাসড়কের আশেপাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে চলাচল কারী দুরপাল্লার বাসসহ ব্যক্তিগত যান আঞ্চলিক সড়ক হয়ে চলাচল করছে। অন্য দিকে টঙ্গীতে চার দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিজন ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকাল পৌঁনে ১০টা থেকে টঙ্গী খাঁ পাড়া এলাকায় মহাসড়কে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এতে মহাসড়কটির উভয় দিকে যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উভয় পাশে কয়েক কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের দেখা দিয়েছে।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, কারখানায় গত জুন মাসের পনেরো দিনের, জুলাই ও আগষ্ট মাসের শ্রমিকদের বেতন বাকি রয়েছে। শ্রমিকেরা এক সপ্তাহ ধরে তাঁদের বেতন পরিশোধের তাগেদা দিচ্ছেন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ করছেন না। এ নিয়ে গত কয়েক দিন ধরেই কারখানার শ্রমিকরা অসন্তোষ ছিল। এর প্রতিবাদে শ্রমিকেরা ১৭ সেপ্টেম্বর সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এরপর জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করে মালিকপক্ষ। বকেয়া বেতনের দাবিতে ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কর্মবিরতি পালন করছে তাঁরা। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে আরো তিন দফা দাবি যুক্ত করে কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা।
আরো পড়ুন:

One Reply to “গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ”
Comments are closed.