চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সায়েম(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথ পুর এলাকার একরামুল হক (গুধার) ছেলে।
নিহত যুবকের ভাই সোহেল জানায়, দুপুরে সায়েম মাঠ থেকে আসার পরে আমাদের একটা খড়ের বেড়ার ঘর আছে সেটা ভাংতে যায়। ওই ঘরে কারেন্টের লাইন ছিলো সেটা খেয়াল না করে রডের সাবল দ্বারা কাঁটা উঠার জন্য আঘাত করলে সেটা গিয়ে কারেন্টের তারে লেগে তার কেটে গেলে সাথে সাথে তাকে সর্ট করে এমতাবস্থায় আমরা কি করবো বুঝতে না পেরে চিৎকার করলে আসে পাশের লোকজন এসে সায়েম কে উদ্ধার করে, স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল করিম কে খবর দিলে সে গিয়ে দেখে সায়েম মারা গেছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়েছি সেখানে এস আই মোজাম্মেল কে পাঠিয়ে ছিলাম পরিবারের কোন অভিযোগ না থাকায় আলামত সংগ্রহ করে স্থানীয় মেম্বার ও গন্যমান্য ব্যক্তির সাক্ষর করে লাশ কবরস্থ করার জন্য বলা হয়।
এনএএন টিভি/ মোঃ আহসান হাবীব
