জালালাবাদ ইউপি পরিষদে ভোটার হালনাগাদ কর্মসূচির ছবি তোলার কার্যক্রম চলছে

জালালাবাদ ইউনিয়ন পরিষদে এই ভোটার হালনাগাদ কর্মসূচির ছবি,ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম ২৪ ফেব্রুয়ারী সোমবার পর্যন্ত চলমান থাকবে।
সাধারণত যেখানে বিশৃঙ্খলা লেগে থাকার কথা, সেখানে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে। পরিষদের পুরো প্রাঙ্গণে শৃঙ্খলা বজায় রেখে লাইনে বসে আছেন সেবা নিতে আসা নতুন ভোটাররা।
নারীদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিটি প্রবেশদ্বারে রয়েছে গ্রাম পুলিশ, যাতে বাইরের কোনো পুরুষ প্রবেশ করতে না পারে। নারী ও পুরুষদের জন্য আলাদা সময়সূচী নির্ধারণ করায় কেউই বিড়ম্বনায় পড়ছেন না। এ ছাড়া,ভোটারদের জন্য রাখা হয় নাস্তা, কোমল পানীয়ের ব্যবস্থাও। সেবা প্রার্থীদের দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি নিজেই সবকিছু তদারকি করছেন। পরিষদে আসা প্রতিটি মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধানের চেষ্টা করছেন তিনি।
স্থানীয় সেবা প্রার্থীরা জানান, “কোনো হয়রানি ছাড়া আমরা ফরম হাতে নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। সকালের নাস্তা হিসেবে কেক ও কোমল পানীয় পেয়েছি। এমন একজন চেয়ারম্যান পেয়ে আমরা খুবই খুশি। এমন ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন চেয়ারম্যান জনি। তার সৌহার্দ্যপূর্ণ আচরণ ও উদারতা ইউনিয়নবাসীর কাছে প্রশংসিত হয়েছে।
জালালাবাদ ইউনিয়ন পরিষদকে আধুনিক ও মডেল পরিষদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান আলমগীর তাজ জনি। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পরিষেবাগুলো আরও সহজ ও ডিজিটালাইজড করতে তার রয়েছে বিশেষ পরিকল্পনা। তার এই দৃষ্টিভঙ্গি ইউনিয়ন পরিষদের উন্নয়নের নতুন দিগন্ত উন্মো চন করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর

Share this news as a Photo Card