সিংড়ায় সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবম আমানুল্লাহ এর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাবির সাবেক শিবির নেতা ও  নাটোর -৩ সিংড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সিংড়া আসনের কেয়ারটেকার আফসার আলী।
আরো বক্তব্য রাখেন,  উপজেলা জামায়াতের সেক্রেটারি এন্তাজ আলী,  পৌর জামায়াতের আমির প্রভাষক মাওলানা সাদরুল উলা, প্রকৌশলী রেজাউল করিম, মাওলানা খলিলুর রহমান, নাটোর জেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুর রহমান, সিংড়া উপজেলা  সাবেক শিবিরের সভাপতি আনোয়ার হোসেন, নুর মোহাম্মদ সিদ্দিক, আবু ত্বহা, কুতুবুল আলম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইমরান ফরহাদ  প্রমুখ।
সভা পরিচালনা করেন,  পৌর জামায়াতের কর্ম পরিষদ সদস্য আব্দুল মুন্নাফ।

Share this news as a Photo Card