আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থেকে সরে এল শিক্ষা বোর্ডগুলো।
নতুন পরিকল্পনা হলো আগামী আগস্টে এই পরীক্ষা শুরু করা হবে। তারই আলোকে নির্বাচনী পরীক্ষাও এক মাস পিছিয়ে ৩০ মে থেকে শুরু হচ্ছে।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
আগামী জুলাইয়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করার পর তা নিয়ে আপত্তি ওঠে।
কারণ সেটি হলে পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক ক্লাস শুরুর পর এক বছর তিন মাসেই (১৫ মাস) এ পরীক্ষায় বসতে হতো। অথচ উচ্চ মাধ্যমিকের শিক্ষাবর্ষ দুই বছরের।
এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, গণমাধ্যমের প্রতিবেদনের পাশাপাশি তারাও জানতে পেরেছেন কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পাঠ্যসূচি শেষ করতে পারেনি।
এসব বিবেচনায় জুলাইয়ের পরিবর্তে আগস্টে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন:
- ডা. জাফরুল্লাহ জানাজা-শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা
- মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চিরকুট, থানায় জিডি
- মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ শেষে পালিয়ে যায় ধর্ষক
- ঈদে মোটরসাইকেল চলাচলের জন্য পদ্মা সেতুর বিকল্প ব্যবস্থা গ্রহণ
- দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে কাজ করে যেতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে
- ঈদ মানেই নতুন জামা এবারের ট্রেন্ডি পোশাকে নারীরা
- রমজানে মসজিদে হারামে মানতে হবে নির্দেশনা
- মতলব উত্তরে ২০ পিস ইয়াবাসহ আটক ২
- ইফতারে রাখতে পারেন ঠান্ডা সাবুদানার ডেজার্ট
- গরিবের ডাক্তার হিসেবে সমাধিক পরিচিত ছিলেন ‘জাফরুল্লাহ চৌধুরী’

Comments are closed.