বেরোবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নিন্দা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী

অধ্যাপক উমর ফারুককে রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন স্যার সম্বোধন করতে বাধ্য করার ঘটনায় তীব্র নিন্দা ও

প্রতিবাদ জানিয়েছে বেরোবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে শিক্ষক সমিতির সভাপতি শরিফুল ইসলাম ও

সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল আসাদ স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, উমর ফারুককে রংপুরের জেলা প্রশাসক

ড. চিত্রলেখা নাজনীন ‘স্যার’ সম্বোধন করতে বাধ্য করার ঘটনায় বেরোবি শিক্ষক সমাজ অত্যন্ত ব্যথিত, বিব্রত ও ক্ষুব্ধ।

বেরোবি শিক্ষক সমিতি উমর ফারুকের সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

শিক্ষক নেতারা আরও বলেন, শিক্ষক সমিতি মনে করে, একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের সুশাসন নিশ্চিতকরণ,

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়া ও

নাগরিক সেবা নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জেলা প্রশাসকের ভূমিকা গুরুত্বপূর্ণ।

শিক্ষক সমিতি একজন জেলা প্রশাসকের কাছ থেকে এ ধরনের আচরণের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।

শিক্ষক সমিতি প্রতিবাদলিপিতে উল্লেখ করে, গত ২২ মার্চ সন্ধ্যায় ব্যক্তিগত কাজে জেলা প্রশাসক

ড. চিত্রলেখা নাজনীনের সঙ্গে দেখা করতে যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক।

এ সময় জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনকে ‘স্যার’ সম্বোধন না করায় তিনি শিক্ষক উমর ফারুকের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং

স্যার সম্বোধন করতে চাপ প্রয়োগ করেন। বিষয়টি গোটা শিক্ষক সমাজকে মর্মাহত করেছে।

সেদিন রাতে (২২ মার্চ) শিক্ষক উমর ফারুক জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের বিরুদ্ধে স্যার ডাকতে বাধ্য করার অভিযোগ তুলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে এসে জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করেন। এরপর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন ওই শিক্ষক।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card