সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে গ্রেফতার, পুতিন জেলে!

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাঙ্গা পুলিশ টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে।

অন্যদিকে কারাগারের ধূসর আলোয় আলোকিত কংক্রিটের সেলের আড়ালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরো পড়ুন : ইতালীয়ার রাজধানী রোমে মৌন মিছিল করেন

সম্প্রতি টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সব এডিটেড কিছু ছবি ছড়িয়ে পড়েছে।

খবর এপি নিউজের।

আন্তর্জাতিক আদালতে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও যে কোনো সময়ে গ্রেফতার হতে পারেন  সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—

বিশ্বজুড়ে এমন আলোচনার মধ্যে এসব ছবি ছড়িয়ে পড়েছে।

ছবিতে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের বেল্ট পরা ট্রাম্প কিংবা পুলিশের হাত থেকে বাঁচতে দৌড়াচ্ছেন তিনি।

আরো পড়ুন : মাহে রমজানে যানজট কমাতে ডিএমপির ১৫ নির্দেশনা

এমন নানা ছবি শেয়ার হচ্ছে দেদারসে।

পুলিশের ইউনিফর্মে অস্পষ্ট লেখা— একটি ছবিতে আবার দেখা যায় তিন পায়ের ট্রাম্পকে।

‘মিডজার্নি’ নামের একটি অ্যাপ ব্যবহার করে ব্যঙ্গাত্মক ছবিগুলো এডিট করেছেন, বেলিং-ক্যাট নামের একটি অনুসন্ধানী সাংবাদিকতাবিষয়ক গ্রুপের প্রতিষ্ঠাতা এলিয়ট হিগিনস।

টুইটার পোস্টে ক্যাপশনে উল্লেখও করেছেন তা।

তবে সোর্স ছাড়াই ব্যাপকভাবে শেয়ার করা হয় ছবিগুলো।

শেষমেশ বাধ্য হয়ে নিউইয়র্ক সিটি পুলিশ বিবৃতি দিয়ে জানায়, পুরো বিষয়টি গুজব।

এদিকে পুতিনকে জেলে ভরার ছবিটিও শেয়ার হচ্ছে দেদারসে।

আরো পড়ুন : স্বর্ণ নিলামে তুলবে বাংলাদেশ ব্যাংক

অন্যদিকে নিজের গ্রেফতার হওয়ার আশঙ্কার কথা জানিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওই গ্রেফতার ঠেকাতে তিনি তার সমর্থকদের ব্যাপক বিক্ষোভ শুরুর আহ্বানও জানিয়েছিলেন।

আরো পড়ুন : ২৫ মার্চ রাতে সারা দেশে এক মিনিট ব্ল্যাক আউট

মূলত, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয়টি চাপা দিতে অর্থ প্রদান করেন তিনি।

ওই অভিযোগে জড়িত একটি মামলায় গ্রেফতার হতে পারেন সাবেক প্রেসিডেন্ট।

গত শুক্রবার ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক আদালত (আইসিসি)।

আর এর পরই এসব এডিটেড ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়।

আরো পড়ুন : পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে যা বললেন জাস্টিন ট্রুডো

Share this news as a Photo Card