আজ থেকে শুরু হচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন।
আজ বুধবার (৫ এপ্রিল) বিকেল ৪টা থেকে এ আবেদন কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী ৮ মে রাত ১২টা পর্যন্ত।
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং
প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ৯ মে’র মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ১ জুন থেকে শুরু হবে।
অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের সময়সীমা ৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত।
এছাড়া আবেদনকারী শিক্ষার্থীকে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) জমা দেয়ার সময়সীমা ৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত।
কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার সময়সীমা ৬ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত।
একই সঙ্গে কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ (প্রত্যেক আবেদনকারীর ১৫০ টাকা হারে) সংশ্লিষ্ট খাতে (ভর্তি ফান্ড) যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার সময়সীমা ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত।
এ লক্ষ্যে কলেজকে Login এর মাধ্যমে Application Payment Info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে।
পরে এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
আরও পড়ুন:
- শেষ বিকেলে তামিম-শান্তর উইকেট পতনে হতাশায় সমর্থকরা
- জাতীয় নির্বাচনের আগে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন
- নিউইয়র্ক এ অনুষ্ঠিতব্য বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার
- পপ গায়িকা শাকিরা সুখের সন্ধানে বার্সেলোনা ছেড়ে মিয়ামিতে
- আয়ারল্যান্ডের বিপক্ষে শরিফুল-এবাদাতের ঝড়োয়া বাজিমাত

One Reply to “জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু”
Comments are closed.