বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এনেক্সকো টাওয়ারের ৫ম তলায় পানি ছেটানো অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের খবর জানানো হয়েছে।
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন,
যেহেতু ভেতরে কাপড়ের গোডাউন রয়েছে, সেহেতু সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে পানি ছেটানো হচ্ছে।
বুধবার সকালে বঙ্গবাজার এনেক্সকো টাওয়ারের সামনে গিয়ে দেখা গেছে,
পূর্ব দিকের ৫ম তলায় এবং দক্ষিণ-পশ্চিম কোণের ৪র্থ তলায় ফায়ার সার্ভিসের আলাদা দুটি বিশেষ গাড়ির মাধ্যমে পানি ছেটানো হচ্ছে।
এনেক্সকো টাওয়ারের ইমরান গার্মেন্টসের কর্মী হাবিবুর রহমান বলেন, ওপরে শুধু কাপড়ের দোকান। সেখানে কাপড়ের গোডাউন থাকায় অনবরত ধোঁয়া বের হচ্ছিল।
এ ছাড়া অবশিষ্ট মালামালের যেন ক্ষতি কম হয়, তাই পানি ছেটাচ্ছে ফায়ার সার্ভিস।
আর এর মধ্যেই আমাদের মতো দোকানগুলোর লোকজন মালামাল বের করার চেষ্টা করছে।
অন্যদিকে ফায়ার সার্ভিসের দাবি, আগুন যেন আর ছড়িয়ে যেতে না পারে, সে জন্য সার্বক্ষণিক পানি ছেটানো হচ্ছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরও পড়ুন:
- নারায়ণগঞ্জ ইয়থ ক্লাব ইফতার বিতরণ কর্মসূচি
- শেষ বিকেলে তামিম-শান্তর উইকেট পতনে হতাশায় সমর্থকরা
- জুয়া খেলার ঋণ শোধ করতে অটো চালককে হত্যা
- পপ গায়িকা শাকিরা সুখের সন্ধানে বার্সেলোনা ছেড়ে মিয়ামিতে
- নারায়ণগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা
- শেরপুর জমশেদ আলী রেকর্ড ভুক্ত সম্পত্তি দখল পাচ্ছেন না
- নির্যাতন নয়, মস্তিষ্কে রক্তক্ষরণে জেসমিনের মৃত্যু
- ৩০০ আসনেই ইভিএম’র বদলে ভোট হবে কাগজের ব্যালটে
- এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হবে আজ
- শেরপুরের নকলায় নিত্য দিনের সব পণ্যের দাম কমেছে
- জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি বেড়েছে
- বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষা বাতিল করে এনটিএ’র কার্যপরিধি নিয়ে সভা আজ
- ইকুয়েডরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭
- সাবেক প্রেসিডেন্ট আদালতের মুখোমুখি হতে নিউইয়র্কে

Comments are closed.