শেরপুর জমশেদ আলী রেকর্ড ভুক্ত সম্পত্তি দখল পাচ্ছেন না

শেরপুর জেলার নকলা উপজেলা পৌরসভার বাজারদি গ্রামের বাসিন্দা মৃত হাজী লাল মাহমুদ এর স্ত্রী মানিকজান নামে খতিয়ান ১০৮২,

দাগ নং ১৬৩১ নামা, ১৬৩৩ নামা,১৫৮ নামা মোট জমি ১একর ৯০ শতাংশ যাহা রেকর্ড হয়েছে মানিকজানের নামে।

মানিকজানের পুত্র সন্তান না থাকায় একমাত্র জরিনা খাতুন তার মেয়ে রয়েছে ।

নকলা উপজেলার বাজারদি গ্রামের খতিয়ান ১০৮২ মৌজা বাজারদি , জে এল নং ৫৮।

রেকর্ডে লিপিবদ্দ মানিকজানের নামে ১ একর ৯০ শতাংশ জমি থাকা সত্বেও জরিনার পুত্র জমশেদ আলী দীর্ঘদিনেও দখল পাচ্ছেন না ।

অভিযোগ রয়েছে বাজারদি মৃত জালাল উদ্দিনের পুত্র মুর্শেদ মিয়া,আবু বক্কর সিদ্দিক, কামাল হোসেন, জোড় দখলে রেখেছে ।

এদিকে সরল মনা জমশেদ আলী দীর্ঘদিন যাবত শেরপুর কোর্ট আদালত,নকলা থানা ,

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান বরাবরে আবেদন করেও কোন সুরাহা পাচ্ছেন না।

আরও পড়ুন:

এনএএন টিভি