চলমান এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে রাজশাহী শিক্ষা বোর্ডের ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩ মে) ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো সিরাজগঞ্জের মাজেদা আদিল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মো. আব্দুল আজিজ,
বগুড়ার সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মো. কবির সরকার কনক,
নওগাঁর গোপালপুর চকগৌরী উচ্চ বিদ্যালয়ের মো. হাসান আলী ও সাকিব হোসেন এবং বিলবয়রা গয়েশীয়া উচ্চ বিদ্যালয়ের মো. ফরিদ হোসেন ও মো. মেহেদী হাসান।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিন জেলার ছয় শিক্ষার্থী পরীক্ষায় নকল করছিল। তারা ছোট ছোট কাগজ নিয়ে পরীক্ষাকেন্দ্রে যায়। নকল করার দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে।
এদিকে, এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে রাজশাহী শিক্ষা বোর্ডে ১ হাজার ৭৯৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম।
আরও পড়ুন:
- তাইওয়ানকে ইউক্রেন থেকে শিক্ষা নিতে বললেন মার্কিন জেনারেল
- এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়েছেন এইচ এম ইমরান
- রূপগঞ্জে এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী
- নাজমুস সাকিবের ধর্ষণের শিকার সেই শিশুটি আজ বাকপ্রতিবন্ধী
- প্রতিটি স্তরে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ রাষ্ট্রপতির
- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির হোসেন আর নেই
- ফেসবুকে শিয়ালের মাংস বিক্রির ঘোষণা, যুবকের জরিমানা
- চলতি মাসেই চালু হতে পারে জাবির আরও নতুন দুই হল
- কুমিল্লায় পুলিশের ধাওয়া খেয়ে সিএনজি খাদে; নিহত-১
