অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার

রাজধানীতে গোপন তথ্যে অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিলসহ আসমা বেগম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।

সোমবার (১৫ মে) রাজধানীর কদমতলী ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ ওই ফেনসিডিল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের টিম লিডার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন এই তথ্য নিশ্চিত করে বলেন,

‘গতকাল সোমবার (১৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানার পূর্বধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ আসমা বেগমকে গ্রেফতার করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার নিজ ভাড়া বাসায় আরও ফেনসিডিল মজুদের কথা জানায় সে।

একপর্যায়ে সেখানে অভিযান চালিয়ে আরও ৪৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।’

এ ঘটনায় কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের গোয়েন্দা শাখার এই কর্মকর্তা।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card