উজ্জ্বল চৌধুরী বলেন, ‘আজ বিকেল থেকেই নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু করা হচ্ছে। পাশাপাশি সেতুর নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের বিষয়টিও বিবেচনায় আছে।’
স্থানীয় লোকজন জানান, গত বৃহস্পতিবার রাতেই সেতুর আলো নিভে যায়। অনেকেই ভেবেছিলেন লোডশেডিং হয়েছে। তবে সারা রাত আলো না জ্বালায় শুক্রবার সকালে স্থানীয় লোকজন সেতুর পাশে খোঁড়া গর্ত দেখতে পান এবং পরে এলজিইডি কর্তৃপক্ষকে জানান। তাঁদের দাবি, দ্রুততম সময়ে ল্যাম্পপোস্টগুলোয় নতুন সংযোগ দিয়ে সেতুটি আবার আলোকিত করা হোক।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, কর্তৃপক্ষ অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে। দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেতুর নিরাপত্তায় আজ থেকেই সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিগগিরই সেখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। স্থায়ী ক্যাম্পের জন্যও আবেদন করা হয়েছে।
গত বুধবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেতুটি উদ্বোধন করেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ঘাট পর্যন্ত সেতুটি নির্মাণে ২০১৮ সালের ৫ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়। সেতুর উভয় পাশে ৮৬ কিলোমিটার সড়ক মেরামত, ছোট-বড় ৬২টি সেতু-কালভার্ট নির্মাণ ও সাড়ে তিন কিলোমিটার নদী শাসন মিলিয়ে মোট ব্যয় হয় ৯২৫ কোটি টাকা। ১ হাজার ৪৯০ মিটার দৈর্ঘ্য ও ৯ দশমিক ৬০ মিটার প্রস্থের সেতুটি দুই লেনের এবং মোট ৩১টি স্প্যান।
এলজিইডির সূত্রে জানা যায়, সেতুটি চালু হওয়ায় কুড়িগ্রামের চিলমারী থেকে ঢাকার দূরত্ব কমবে ৯৩ কিলোমিটার। এতে সময় সাশ্রয় হবে দুই থেকে আড়াই ঘণ্টা।
এনএএন টিভি